মরণ ঘূর্ণিতে টিপু
Product details
কেকা বসুদেব
পেপারব্যাক
২৪০ পাতা
অরেঞ্জ পাবলিশার্স
হিমালয়ের গহীনে লুকিয়ে আছে অচিনপুর নামে এক আশ্চর্য্য সুন্দর জাদু ইস্কুল, যা কিনা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেখানে অসাধারণ সব মানুষেরা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে জাদুর সাহায্যে মানুষের উপকার করা যায়। এখানকার অদৃশ্য দূতেরা সারা দেশ সন্ধান করে উপযুক্ত বালক বালিকাদের। সেরকম কাউকে পেলেই আমন্ত্রণ জানানো হয় জাদু ইস্কুলে ভর্তি হবার জন্য।
মফস্বলের অতি দামাল ছেলে টিপু একদিন এভাবেই ভর্তি হয়েছিলো জাদু ইস্কুলে। প্রথম প্রথম বাড়ির জন্য খুবই কষ্ট হতো, কিন্তু এখন জাদু ইস্কুলকে সে খুবই ভালোবেসে ফেলেছে। এমনকি জাদু জগতের অনেক না-মানুষের সঙ্গেও তার বন্ধুত্ব হয়ে গেছে! অতিরিক্ত কৌতূহলের জন্য টিপু প্রথম বছরেই মারাত্মক বিপদে পড়েছিলো। বহু কষ্টে সেই বিপদ থেকে সে উদ্ধার পেয়েছে। সেই রুদ্ধশ্বাস অভিযানের কাহিনী লিপিবদ্ধ আছে "অচিনপুরের রূপকথা" বইতে। তখন মূলতঃ উপস্থিত বুদ্ধির জোরে সেই বিপদ থেকে কোনমতে উদ্ধার পেলেও, বিপদ কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি।
প্রথম বর্ষে ভালো ফল করে টিপু এখন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার শেষে বাড়িতে বেশ ঘটনাবহুল ছুটি কাটিয়ে টিপু আবার অচিনপুরের জাদু ইস্কুলে যোগ দিয়েছে। কিন্তু সেই বিপদ কখনোই তার পিছু ছাড়েনি। অচিনপুরে সবাই খুবই সতর্ক থাকলেও বিপদ এলো সম্পূর্ণ অন্য দিক দিয়ে। ধুরন্ধর প্রতিপক্ষের একদম অপ্রত্যাশিত একটা চালে টিপুসহ সবাই দিশেহারা হয়ে পড়লো। তারপরে কী হলো? টিপু কি পারলো তার প্রাণপ্রিয় ভাইকে উদ্ধার করতে? পারলো কি অত্যন্ত বুদ্ধিমান আর শক্তিশালী প্রতিপক্ষের হাত থেকে নিজেকে বাঁচাতে? নাকি সে হয়ে গেল প্রতিপক্ষের হাতের পুতুল? জানতে হলে পড়তে হবে এই দুর্দান্ত অ্যাডভেঞ্চার কাহিনী, যার পরতে পরতে লুকিয়ে আছে নতুন নতুন সব চমক!
লেখক পরিচিতি:
কেকা বসুদেবের পড়াশুনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছত্রছায়ায়। পেশায় তিনি একজন কেমিস্ট। নেশায় সংসারী। রাজ্যের গল্পের বই পড়তে পেলে আর কিছু চান না। ভালোবাসেন ঘুরতে যেতে আর বৃদ্ধ মানুষদের সঙ্গে সময় কাটাতে।

Sort by
Newest first
Newest first
Oldest first
Highest rated
Lowest rated
Ratings
All ratings
All ratings
5 Stars
4 Stars
3 Stars
2 Stars
1 Star