Menu

অচিনপুরের রূপকথা

₹215
Delightful Literature

অচিনপুরের রূপকথা

Product details

কেকা বসু দেব

হার্ড কভার

১৫১ পাতা

কথা-ও-কাহিনী প্রকাশনী

রূপকথা পৃথিবীর সকল দেশেই চিরকাল ছোটদের আকর্ষণ করে! আমরাও ছেলেবেলায় মা ঠাকুমার মুখে ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর গল্প, সোনার কাঠি, রূপোর কাঠি, রাজকুমার, জাদুকরের গল্প শুনে বিস্মিত শিহরিত হয়েছি। অদ্ভুত ভালো লাগায় ভরে গেছে আমাদের মন। পরবর্তীকালে উপেন্দ্রকিশোর, সুকুমার, লীলা মজুমদারেরা সৃষ্টি করেছেন অন্যরকম রূপকথা।

কিন্তু আমাদের পৃথিবী এখন অতি দ্রুত পরিবর্তনশীল। এই সময়ে দাঁড়িয়ে সেইসব রূপকথা যেন বড্ড বেশি পুরোনো মনে হয়! আধুনিক কচি কাঁচারা তার সঙ্গে নিজেদের জগৎ আর কিছুতেই মেলাতে পারে না, তাই তাদের জীবন থেকে রূপকথা ক্রমশঃ দূরে সরে যায়। ঠিক এরকমই সময়ে জাদুকর লেখিকা জে. কে. রোলিংয়ের কলমে ফুটে উঠলো হ্যারি পটার আর তার জাদু স্কুলের অতি আকর্ষণীয় আধুনিক রূপকথা! সারা পৃথিবীতে এ যুগের শিশু কিশোরেরা আবার মজলো নতুন রূপকথায়।

আমাদের দেশের রূপকথা বা শিশুসাহিত্য দুইই অতি সমৃদ্ধ। তাহলে আমাদের এখানেই বা এরকম রূপকথা তৈরি হবে না কেন? সেই আক্ষেপ পূরণ করতেই কলম ধরলেন সুলেখিকা কেকা বসুদেব - সৃষ্টি হলো দামাল ছেলে টিপু আর তার জাদু ইস্কুলের রূপকথা! না না! জাদু ইস্কুলের থিমটুকু ছাড়া এই কাহিনীর সঙ্গে কিন্তু হ্যারি পটারের উপন্যাসের কোন মিল নেই - এই কাহিনী এক্কেবারে আলাদা! ভারতীয় শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের উপর ভিত্তি করে পুরোপুরি ভারতীয় ধাঁচে গড়ে উঠেছে আমাদের একদম নিজস্ব মায়াময় টাটকা রূপকথা।

এ এক নেহাতই সাধারণ দুষ্টু ছেলের ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ জাদুকরের গল্প। এ এক মর্মস্পর্শী আশা ভরসা সহমর্মিতার গল্প। একই সঙ্গে এখানে আছে অফুরন্ত মজা আর দুরন্ত অ্যাডভেঞ্চার! এই বই পড়তে পড়তে ছোটরা তো বটেই, বড়রাও ক্রমশঃ উপলব্ধি করবেন আমাদের সবার ভেতরেই কোন না কোন জাদুকর লুকিয়ে আছে। একটু চেষ্টা করলেই তাকে জাগিয়ে তুলে জাদু ইস্কুলের বাইরেও ম্যাজিক করে ফেলা যায়। আমাদের নেহাতই আটপৌরে জগতেও তৈরি করে ফেলা যায় রূপকথা।

এসো, আমরা টিপুর হাত ধরে ঘুরে আসি সেই জাদুর জগতে। নিজেদের মন আলো করে নিই জাদুকাঠির ছোঁয়ায়।

লেখক পরিচিতি:

কেকা বসুদেবের পড়াশুনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছত্রছায়ায়। পেশায় তিনি একজন কেমিস্ট। নেশায় সংসারী। রাজ্যের গল্পের বই পড়তে পেলে আর কিছু চান না। ভালোবাসেন ঘুরতে যেতে আর বৃদ্ধ মানুষদের সঙ্গে সময় কাটাতে।

You might like these