রামলাল ও বিচিত্র মানচিত্র
Product details
সুদেস্না রাহা
হার্ড কভার
২৫৪ পাতা
বৄতি প্রকাশনী
শাসন আর অনুশাসনের গণ্ডি পেরিয়ে কখন যে শৈশব-কৈশোরের রঙিন দিনগুলো কেটে গেল, আমরা অনেকেই তা টের পাইনি। জীবনের মধ্যলয়ে এসে যখন চারপাশের চেনা জগৎটার দিকে তাকাই, তখন মনে হয় বর্তমান প্রজন্ম এক উল্কাগতিতে ছুটে চলেছে যান্ত্রিকতার পেছনে। কম্পিউটার আর মোবাইলের তীব্র প্রতিযোগিতায় আজকের গল্পেরা যখন ম্লান হতে বসেছে, ঠিক তখনই বুক পকেটে একমুঠো জ্যান্ত নস্টালজিয়া আর এক রাশ রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে এক অনবদ্য আখ্যান।
এই বই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেপিয়া টোনের সেই দিনগুলোয়, যেখানে লুকিয়ে ছিল ভাইবোনদের অন্তহীন খুনসুটি, বড়দের কাছে বসে মন্ত্রমুগ্ধের মতো গল্প শোনার আনন্দ, আর লুকিয়ে অ্যাডভেঞ্চার করতে গিয়ে নাকাল হয়ে ফেরার সেই মিষ্টি মধুর স্মৃতি। সপরিবারে দলবেঁধে পিকনিক, সার্কাস, ঘুড়ি ওড়ানোর দিন কিংবা স্রেফ একটা সুন্দর সূর্যাস্ত দেখে মন ভরিয়ে তোলার যে পরম পরিতৃপ্তি আজ হারিয়ে যেতে বসেছে, তারই এক জীবন্ত কোলাজ এই কাহিনী।
ঠিক এরকমই এক ভাবনার বুদবুদ থেকে জন্ম নিয়েছে দুটি নাম "রামলাল ও শ্যামলাল"। কল্পনা আর বাস্তবের নিখুঁত মেলবন্ধনে এখানে হাত ধরাধরি করে পথ চলা শুরু করেছে অপু, মেঘ আর রোদ। লেখক এমন সব চরিত্রকে গল্পের পরতে পরতে বুনে দিয়েছেন, যারা সম্পূর্ণ কাল্পনিক তো নয়ই, বরং একসময় তাঁদের সঙ্গেই দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন তিনি নিজে। তাই এই গল্পের চলন কখনো অতীতে ডুব দেবে, তো কখনো বর্তমানে এসে ধাক্কা দেবে। সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে এর ইতিহাসের ভাঁজে; জানা ইতিহাসের চেনা চত্বরে লুকিয়ে থাকা কিছু একদম অজানা গল্প এখানে রামলালের হাত ধরে ধরা দিয়েছে রোমাঞ্চ, ভালোবাসা আর কখনো কখনো তীব্র বেদনার মোড়কে।
ইতিমধ্যেই অসংখ্য পাঠকের ভালোবাসায় ধন্য এবং প্রকাশকের সাহসে ডানা মেলা এই নাতিদীর্ঘ চমৎকার যাত্রাপথটি কোনো সাধারণ গল্প নয়, এটি আপনার নিজেরই হারিয়ে ফেলা ফেলে আসা জীবনের এক মায়াবী আয়না। যান্ত্রিক জীবনের সমস্ত ক্লান্তি ভুলে জীবনের আসল রসদ খুঁজে পেতে এবং জানা ইতিহাসের অন্তরালে লুকিয়ে থাকা এক অদ্ভুত রোমাঞ্চের সাক্ষী হতে আজই উল্টে দেখুন এই বইয়ের পাতা।

Sort by
Newest first
Newest first
Oldest first
Highest rated
Lowest rated
Ratings
All ratings
All ratings
5 Stars
4 Stars
3 Stars
2 Stars
1 Star