Menu

প্রাক স্বাধীনতা পর্ব বাঙালিমননে বিজ্ঞানচেতনা-বিজ্ঞানসাধনা (প্রথম ভাগ)

₹375
History of Science

প্রাক স্বাধীনতা পর্ব বাঙালিমননে বিজ্ঞানচেতনা-বিজ্ঞানসাধনা (প্রথম ভাগ)

Product details

ড শতাব্দী দাস 

হার্ড কভার 
২০৮ পাতা 
গোবরডাঙা গবেষণা পরিষৎ

বাঙালির মননে ও মনীষে বিজ্ঞানের আলো কীভাবে ছড়িয়ে পড়েছিল, তার এক অনবদ্য দলিল এই গ্রন্থ। যুগ যুগ ধরে আমরা বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র কিংবা অক্ষয়কুমার দত্তকে সমাজ-সংস্কারক বা সাহিত্যিক হিসেবেই চিনে এসেছি, কিন্তু প্রথাগত বিজ্ঞানের ছাত্র না হয়েও তাঁদের মধ্যে যে এক গভীর বিজ্ঞানচেতনা লুকিয়ে ছিল, তা অনেকটাই আমাদের অজানা থেকে গেছে। সেই অনালোচিত বিজ্ঞানমনস্কতার দিকটিকেই পরম যত্নে তুলে ধরা হয়েছে এই বইয়ের পাতায় পাতায়। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে লেখা গবেষণালব্ধ প্রবন্ধের এই সংকলনে উইলিয়াম কেরি থেকে শুরু করে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বিশিষ্ট চিন্তাবিদদের বিজ্ঞানভাবনা এক নতুন রূপে পাঠকের সামনে ধরা দেবে, যা আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে সাহায্য করবে।

শুধু সমাজ-সংস্কারক বা সাহিত্যিকরাই নন, বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া বাংলার বেশ কয়েকজন অসামান্য বিজ্ঞানীর অবদানও এই গ্রন্থের অন্যতম আকর্ষণ। রামব্রহ্ম সান্যাল, ডা. একেন্দ্রনাথ ঘোষ, গোপালচন্দ্র ভট্টাচার্যের মতো স্বনামধন্য প্রাণিবিদ কিংবা দেশমাতৃকার শৃঙ্খল মোচনে ঝাঁপিয়ে পড়া মেধাবী পদার্থবিদ শৈলেন্দ্রনাথ ঘোষের বিজ্ঞানসাধনার কথা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় এখানে বর্ণিত হয়েছে। সেই সঙ্গে পরিশিষ্টে স্থান পাওয়া সম্রাট জাহাঙ্গিরের প্রকৃতিপ্রেমের আখ্যান বইটিতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।

সাধারণ পাঠক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং বাংলার বিজ্ঞানসাধনা নিয়ে গবেষণারত মানুষদের জন্য এই বইটি একটি অমূল্য আকরগ্রন্থ। যাঁরা খ্যাতিমান মনীষীদের জীবনদর্শন থেকে শিক্ষা নিয়ে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক করে তুলতে চান, এই গ্রন্থ তাঁদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করবে। ইতিহাস ও বিজ্ঞানের এক রোমাঞ্চকর মেলবন্ধনের স্বাদ পেতে বইটি সংগ্রহ করতে পারেন।

লেখক পরিচিতি 

শতাব্দী দাশ-এর জন্ম ১৯৬৫ সালের ২৮শে নভেম্বর।
বেথুন কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ থেকে প্রাণিবিদ্যায় প্রথম শ্রেণিতে স্নাতক (সাম্মানিক) ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। চার বছর অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আশুতোষ কলেজের "Industrial ফিস অ্যান্ড ফিসারিজ” বিভাগে। ১৯৯৮ সাল থেকে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী পদে কর্মরতা। বর্তমানে মুখ্য বিজ্ঞানী পদে কাজ করছেন। যুক্ত আছেন জন বিজ্ঞান আন্দোলনে, বিশেষত বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার নানাবিধ কাজকর্মে। নিয়মিত বিজ্ঞান প্রবন্ধ লেখেন "জ্ঞান ও বিজ্ঞান", "বিজ্ঞানমেলা", ও বিভিন্ন বিজ্ঞান পত্রিকায়।

প্রকাশিত বই "জলের আবাদ (২০০৩), "রঙিন মাছের চাষ (২০০৩-০৫), "প্রাক- স্বাধীনতা পর্ব বাঙালিমননে বিজ্ঞানচেতনা ও বিজ্ঞানসাধনা (১ম ভাগ, ২০১৫, ২য় ভাগ ২০২০)," চেনা পৃথিবীর অজানা কথা" বইটি প্রকাশিত হয়েছে ড শুভ ঘোষ ও ড ঝরনা ভট্টাচার্যের সঙ্গে (২০১১)।

সম্পাদনা করেছেন চারটি বই দীপককুমার দাঁর সাথে যৌথ ভাবে। দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল থেকে পেয়েছেন "গোপালচন্দ্র ভট্টাচার্য মেমোরিয়াল ন্যাশানাল সায়েন্স অ্যাওয়ার্ড" ২০১১ সালে বাংলা ভাষায় বিজ্ঞান জনপ্রিয়করণের স্বীকৃতিস্বরূপ। পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান কংগ্রেস (২০১০) এ পেয়েছেন মৎস্যবিজ্ঞান বিভাগে শ্রেষ্ঠ গবেষণা পত্রের পুরস্কার। ২০১৪ সালে আই.সি.এ.আর থেকে পেয়েছেন পারফরম্যান্স এওয়ার্ড"। বর্তমানে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসূচি পদের দায়িত্ব পালন করছেন। সম্পাদনা করেছেন "জ্ঞান ও বিজ্ঞান" পত্রিকা। বেশ কয়েকটা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য।

You might like these