Menu

ওরাও কথা বলে

₹549
Amazing Science

ওরাও কথা বলে

Product details

ইউরি দমিত্রিয়েভ

হার্ড কভার

১১১ পাতা

রাদ্গা প্রকাশন মস্কো

বনের কাঠবিড়ালি মানুষের সাথে কথা বলছে, নদীপাড়ের কুমির কুশল বিনিময় করছে, আর বাগানের নীলকণ্ঠ পাখি গল্প জমিয়ে তুলছে মানুষের সাথে—এসব শুনে হয়তো ভাবছেন, এ তো স্রেফ রূপকথা! বাস্তবে কি আর এমন হয়?

কিন্তু রূপকথার এই মায়াজাল পেরিয়ে যখন আমরা বাস্তবের রুঢ় জমিনে পা রাখি, তখন সত্যিটা আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে। লেনিনগ্রাদের এক সার্কাসে যখন অসুস্থ, হিংস্র হয়ে ওঠা একদল বানর নিজেদের ট্রেনারকেও খাঁচায় ঢুকতে দিচ্ছিল না, কামড়াতে আসছিল ডাক্তারদের, ঠিক তখন সেখানে হাজির হলেন এক রহস্যময় অচেনা মানুষ। কোনো জাদু নয়, কোনো লাঠি বা অস্ত্র নয়—খাঁচায় পা রাখামাত্রই এক লহমায় বদলে গেল পুরো দৃশ্যপট! হিংস্র বানরগুলো শান্ত হয়ে গা ঘেঁষে দাঁড়াল সেই অচেনা মানুষের, বাধ্য ছেলের মতো দিতে দিল ইঞ্জেকশনও। কী ছিল সেই মানুষের কাছে? কোন জাদুমন্ত্রে তিনি বশ করলেন অবুঝ পশুদের?

এই বইটি আসলে সেই আশ্চর্য চাবিকাঠি, যা মানুষ আর প্রকৃতির মাঝখানের অদৃশ্য দেয়ালটাকে ভেঙে দেয়। পশুপাখির মনস্তত্ত্ব, তাদের আচার-আচরণ আর না-বলা ভাষার এমন এক অদ্ভুত ও রোমহর্ষক জগতের গল্প নিয়ে এই বই, যা পড়ার পর প্রকৃতির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। বন্যপ্রাণের রহস্যঘেরা ও রোমাঞ্চকর দুনিয়ায় ডুব দিতে আজই পড়া শুরু করুন এই অসাধারণ বইটি!

You might like these