Search for products..

Home / Categories / Effective Parenting /

মায়েদের জন্য

মায়েদের জন্য




Product details

ডাঃ পলাশ বন্দ্যোপাধ্যায়

হার্ডকভার

৩৭২ পাতা

লিমেরিক লাভার্স পাবলিশার্স

সহজ কথা সহজ ভাবে বলা খুব কঠিন আর তা যদি চিকিৎসা সংক্রান্ত জটিল বস্তু হয়, তাহলে তো কথাই নেই। দুটি প্রাণ থেকে আরেকটি নতুন প্রাণের সৃষ্টি রহস্যের মধ্যে লুকিয়ে থাকে আগামী প্রজন্মের প্রবাহের ধারা। সেই জীবনের চলার পথ সহজ এবং বিপদমুক্ত হওয়া দরকার। এর জন্য দরকার বাবা মায়ের স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসক কুলের সামাজিক দায়িত্ব। এই বইটি মূলত জন্ম থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত বাচ্চাদের শারীরিক ও মানসিক সমস্যা ও তার প্রতিকারের বিষয়ে সাধারণ জ্ঞান অর্জনের উদ্দেশ্যে লেখা। হাতের কাছে প্রয়োজনে চিকিৎসক পাওয়া যায় না সব সময়। সেক্ষেত্রে অভিভাবকদের বিভ্রান্তি এবং দুশ্চিন্তা দূর করতে আশা করি অনেকখানিই সমর্থ হবে এই প্রচেষ্টা। কি হলে কি করবেন, কোন ব্যাপারটা চিন্তার, কোনটা নয়, কখন চিকিৎসা বাড়িতে করানো যাবে, কখন হাসপাতালে ভর্তি করতে হবে, সব কিছু সাধারণ মানুষের ভাষায় তাদের মতো করে লেখা আছে এই বইয়ে। আশা করি এটি হাতে পেয়ে অসহায় বাবা মায়েরা অনেকখানি চিন্তামুক্ত ও উপকৃত হবেন, সমস্যা সমাধানের প্রয়োজনীয় পথের দিশা পাবেন।

 

লেখক পরিচিতি:

ডাঃ পলাশ বন্দ্যোপাধ্যায় পেশায় শিশু ও নবজাতক চিকিৎসক। জন্ম ২৫শে জুলাই ১৯৬৫ সনে। কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসাশাস্ত্রে স্নাতক এবং 'ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ' এর শিশু চিকিৎসার স্নাতকোত্তর করার পর প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি শিশুচিকিৎসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছেন। বহু শারীরিক সমস্যা, তার প্রতিকার অথবা প্রতিকারহীনতার সাক্ষী হয়ে আছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর এই শিশু চিকিৎসা সচেতনতার বই 'মায়েদের জন্য' বাবা মায়েদের প্রভূত উপকারে আসবে নিশ্চিতভাবেই। বাংলা ভাষায় এই ধরনের কার্যকরী প্রচেষ্টা, সম্ভবত খুব বেশি নেই।


Similar products


Home

Cart

Account