কালের ফাঁদে টিপু
Product details
কেকা বসু দেব
পেপারব্যাক
১৬০ পাতা
বৃতি প্রকাশনী
হিমালয়ের গহীনে লুকিয়ে আছে এক আশ্চর্য দেশ অচিনপুর। সাধারণ মানুষ সেখানে পৌঁছনো তো দূরের কথা, দেখতে পর্য্যন্ত পায় না। ছবির মত সুন্দর সে দেশে থাকেন কিছু বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ, যাঁদের লক্ষ্য সব্বার ভালোর জন্য কাজ করা। অচিনপুরের অদৃশ্য দূতেরা দেশের কোণে কোণে জাদু-ছানাদের খুঁজে বেড়ায়, অভিভাবকদের বুঝিয়ে-সুঝিয়ে তাদের নিয়ে যায় অচিনপুরে। সেখানে জাদু ইস্কুলে দশ বছর পড়াশুনো করে আর কঠিন সব প্রশিক্ষণ নিয়ে তারা চৌকশ হয়ে ওঠে। তারপর কেউ রয়ে যায় অচিনপুরে, কেউবা আবার ফিরে আসে সাধারণ মানুষের জগতে। পৃথিবীর ভালোর জন্য কাজ করে চলে সারা জীবন।
টিপুরও একদিন ডাক এসেছিল অচিনপুর থেকে। মন পবনের নাওতে চেপে, আরো কটি ছেলেমেয়ের সঙ্গে সে পৌঁছায় অচিনপুর। তারপরে দেখতে দেখতে কেটে গেল গেলো দুটো বছর! অল্প কদিনেই টিপু অত্যন্ত ভালোবেসে ফেললো অচিনপুর আর সেখানকার সমস্ত মানুষজনকে, এমনকি নামানুষদেরও। প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়াশোনা খুব ভালোভাবে শেষ করে টিপু এখন তৃতীয় বর্ষের ছাত্র। এই দুই বছর অচিনপুরে নানা কাণ্ড কারখানা ঘটিয়ে টিপু এখন সেখানে রীতিমতো বিখ্যাত।
তবে সাধারণ জগতের মতো এ জগতেও কিন্তু সাদা আর কালো রয়েছে পাশাপাশি। ইশকুলের প্রথম দুই বছরে টিপু ভয়ংকর সব বিপদের মধ্যে পড়ে; তার বিবরণ আছে, "অচিনপুরের রূপকথা" আর "মরণ ঘূর্ণিতে টিপু" বইগুলিতে। এটা টিপুর অচিনপুরে তৃতীয় বছর। এবারে আবার টিপু একা নয়, গোটা অচিনপুর, বা বলা ভালো গোটা পৃথিবী, পড়লো ভয়ঙ্কর এক বিপদে! শেষ পর্য্যন্ত টিপু কি হেরে গেল? নাকি রক্ষা করতে পারলো তার প্রিয় অচিনপুরকে? উদ্ধার করতে পারলো কি আমাদের এই পৃথিবীকে? সেই উত্তর পেতে গেলে পড়তে হবে ধুন্ধুমার অ্যাডভেঞ্চারে ঠাসা দমবন্ধ করা উপন্যাস "কালের ফাঁদে টিপু"।
আগের দুটো টিপু কাহিনীর মতো এই রুদ্ধশ্বাস কাহিনীও তার সাবলীল লেখার গুণে একবার শুরু করলে শেষ না করে নামিয়ে রাখার কোন উপায় নেই। এই কাহিনীর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অদ্ভুত সব চমক। এমনকি এই কাহিনীর শেষটিও খুবই চমকপ্রদ এবং আনন্দদায়ক! আশা করা যায়, টিপু মাঝে মধ্যেই এইরকম সব অসাধারণ অভিযানে জড়িয়ে গিয়ে আমাদের চমকিত করতে থাকবে, সে তার মামী যতই রাগ করুন না কেন!
লেখক পরিচিতি:
কেকা বসুদেবের পড়াশুনো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছত্রছায়ায়। পেশায় তিনি একজন কেমিস্ট। নেশায় সংসারী। রাজ্যের গল্পের বই পড়তে পেলে আর কিছু চান না। ভালোবাসেন ঘুরতে যেতে আর বৃদ্ধ মানুষদের সঙ্গে সময় কাটাতে।

Sort by
Newest first
Newest first
Oldest first
Highest rated
Lowest rated
Ratings
All ratings
All ratings
5 Stars
4 Stars
3 Stars
2 Stars
1 Star