Career Disha
Product details
দেবজ্যোতি ভট্টাচার্য ও গৌতম গঙ্গোপাধ্যায়
পেপারব্যাক
২২৬ পাতা
জয়ঢাক প্রকাশন
অ্যারিস্টটলের যুগ থেকে আইনস্টাইনের সময় অবধি বিশ্ব ও প্রকৃতিকে জানবার চেষ্টায় মানুষের বৌদ্ধিক অভিযানের ইতিহাস। ঈশ্বর কি সত্যিই পাশা খেলেন?
কিশোর পাঠকদের জন্য বিজ্ঞানভাবনার বিবর্তনের একটা ইতিহাস সংক্ষেপে, সহজ ভাষায়, অথচ গুরুত্বপূর্ণ সব কথাই রেখে লেখার এক দুরূহ চেষ্টার ফসল হল এই বইটি।
ছোটোখাটো স্কেচ আর অলংকরণে ঠাসা এই বইয়ে আলোচনা বিন্যস্ত হয়েছে এই ক'টি বিভাগে:
১. অ্যারিস্টটল ও পরবর্তীকাল
২. বদলের সূচনা— বেকন, গ্যালিলিও, কেপলার
৩. নিউটন ও তাঁর বিশ্ব
৪. নিউটনের জয়পরাজয়: ১৮ ও ১৯ শতাব্দী
৫. আপেক্ষিকতাবাদ: নিয়তিবাদের রূপান্তর
৬. কোয়ান্টাম বলবিদ্যা: নিয়তিবাদের অবসান।
জনপ্রিয় বিজ্ঞান (পপুলার সায়েন্স) নিয়ে এপার বাংলায় বইপত্রের অভাব বড়ো প্রকট। সেই পটভূমিতে, ভারি মনোজ্ঞ ভঙ্গিতে লেখা এই বইটি উপযুক্ত পাঠকের হাতে তুলে দিলে তারা যে উপকৃত হবে— এ-বিষয়ে সন্দেহ নেই।
Similar products