Menu

ইছামতীর মশা

₹250
Delightful Literature

ইছামতীর মশা

Product details

শঙ্খ ঘোষ 

১৯২ পাতা 

হার্ড কভার

স্বর্ণাক্ষর

ভ্রমণকাহিনীর চিরাচরিত পথে না হেঁটে, কেবল যাত্রাপথের টুকরো টুকরো স্মৃতি আর মুহূর্তদের মলাটবন্দি করেছেন প্রখ্যাত কবি ও লেখক শঙ্খ ঘোষ। লেখক নিজের স্বভাবসিদ্ধ বিনয়ে বইটিকে নিছকই "কয়েকটা মুহূর্তমাত্র" বলে দাবি করলেও, পাঠকরা জানেন তাঁর কলম মানেই এক আনন্দঘন আবহে বোনা সুখপাঠ্য আখ্যানের সমাহার। এই বইটি ঠিক প্রথাগত কোনো ভ্রমণকাহিনী নয়, বরং একে লেখকের অনবদ্য এক ভ্রমণ-স্মৃতিকথা বলাই শ্রেয়। দেশে-বিদেশে ঘোরার পথে বিচিত্র সব অভিজ্ঞতা, টুকটাক বিড়ম্বনা আর অপ্রত্যাশিত সব ঘটনার এমন নিখুঁত ও মজাদার বর্ণনা বইটিকে এক অন্য মাত্রা দিয়েছে।

বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে এমন সব ঘটনা, যা পাঠককে কখনও হাসাবে, কখনও বা নষ্টালজিক করে তুলবে। নবনীতা দেবসেন ও অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্টজনদের সঙ্গে মাঝরাতে ইছামতীর পাড়ে বসে মশার কামড় খাওয়ার অভিজ্ঞতা, মন্ত্রীর উপস্থিতিতেই ট্রেনের কামরায় চোরাকারবারির নির্লিপ্ততা, কিংবা যাত্রাপথে অনাকাঙ্ক্ষিতভাবে ঠকে যাওয়ার মজার সব গল্প উঠে এসেছে এখানে। এর পাশাপাশি রয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর পর নিজের ফেলে আসা গ্রাম বা পুরোনো স্কুলে ফেরার এক আবেগঘন মুহূর্তের কথা। আবার কখনো জাঁকজমক করে গণ্ডার বা বাঘ দেখতে যাওয়ার অভিজ্ঞতা থেকে শুরু করে, ধাবমান ট্রাকের পেছনে লেখা "যাইত্যাছি যাইত্যাছি, কই যাইত্যাছি জানি না"-র মতো নিখাদ হাস্যরস সব মিলিয়ে শঙ্খ ঘোষের এই স্মৃতিকথা পাঠকদের এক অদ্ভুত মুগ্ধতায় আচ্ছন্ন করে রাখবে। যারা ভ্রমণের আড়ালে লুকিয়ে থাকা জীবনের ছোট ছোট গল্পগুলোকে উপভোগ করতে ভালোবাসেন এবং শঙ্খ ঘোষের নিজস্ব, স্বতঃস্ফূর্ত গদ্যের অকৃত্রিম শরিক হতে চান, তাঁদের জন্য এই বইটি এক পরম প্রাপ্তি।

You might like these