Search for products..

Home / Categories / Amazing Atlas /

চিত্রে-মানচিত্রে পশ্চিমবঙ্গের রূপ ও কথা

চিত্রে-মানচিত্রে পশ্চিমবঙ্গের রূপ ও কথা




Product details

তুহিন কুমার দাস

পেপারব্যাক

৬৪ পাতা

টডলার মিডিয়া পাবলিকেশন

পশ্চিমবঙ্গ আমাদের প্রিয় রাজ্য, কিন্তু তার আসল চেহারা কতটুকু আমরা জানি? এই রাজ্যের কোথাও দার্জিলিং-এর বরফঢাকা পাহাড়, কোথাও আবার সুন্দরবনের সবুজ অরণ্য ও জোয়ার-ভাটার খেলা; কোথাও গঙ্গার বয়ে চলা স্রোত, কোথাও আবার লাল মাটির ঝরনা আর পাহাড়ি জনপদ। জেলার পর জেলা ঘুরে বদলে যায় ভাষা, খাবার, পোশাক আর মানুষের জীবনযাপন। "চিত্রে-মানচিত্রে পশ্চিমবঙ্গের রূপ ও কথা" বইটি যেন সেই বৈচিত্র্যময় পশ্চিমবঙ্গের এক রঙিন দরজা খুলে দেয়। মানচিত্র আর ছবির সাহায্যে এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি রূপকে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।

যারা ভূগোলকে কেবল মুখস্থ করার বিষয় বলে মনে করে, এই বই তাঁদের জন্য একেবারেই আলাদা। প্রতিটি চিত্র ও সরল ব্যাখ্যা কিশোরদের মনে কৌতূহল জাগাবে, আর পড়তে পড়তে মনে হবে যেন আনন্দময় ভ্রমণে বেরিয়ে পড়েছি—কখনও পাহাড়ে, কখনও নদীর পারে, কখনও সমতল গ্রামে। শিক্ষার সঙ্গে আনন্দ মিশিয়ে, বইটি কিশোরদের চোখে পশ্চিমবঙ্গের ভূগোলকে জীবন্ত করে তুলবে—যা শুধু পরীক্ষার জন্য নয়, বরং জানার আনন্দের জন্যও সমান গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, ভূগোল যাদের কাছে কঠিন মনে হয়, এই বই তাদের কাছে বিষয়টিকে সহজ, আকর্ষণীয় আর আনন্দময় করে তুলতে পারবে।

 

লেখক পরিচিতি:

শ্রী তুহিন কুমার দাস ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশনের (NATMO) সহকারী অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। অবসর গ্রহণের পরেও কিশোর ছাত্রদের জন্য মানচিত্র বিষয়ক লেখালিখিতে নিজেকে নিয়োজিত রেখেছেন। মানচিত্র নির্মাণে তাঁর গভীর অনুরাগ এবং কিশোর পাঠকের প্রতি ভালোবাসা তাঁকে এক বিশেষ জায়গায় পৌঁছে দিয়েছে। তাঁর হাতে তৈরি বাংলা ও ইংরাজি ভাষায় ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কিত উচ্চমানের কয়েকটি অ্যাটলাসে ছাত্রদের সুবিধা ও আগ্রহ জাগানোর জন্য জটিল ভৌগলিক তথ্যসমূহ সহজ ও আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপিত করা হয়েছে। কিশোর মনের কাছে ভূগোলকে আনন্দময় করে তোলাই তাঁর রচিত বইগুলির প্রধান লক্ষ্য।


Similar products


Home

Cart

Account