Search for products..

Home / Categories / Career Quest /

ব্যবসায় উদ্যোগী তুমি

ব্যবসায় উদ্যোগী তুমি




Product details

শুভ্র দত্ত

হার্ডকভার

১২৮ পাতা

লিমেরিক লাভার্স পাবলিশার্স

"ব্যবসা শুরু করতে চাই, কিন্তু কোথা থেকে শুরু করব?" - এই প্রশ্নটাই অনেক স্বপ্ন দেখা মানুষের পথ আটকে দেয়। কারণ ব্যবসা মানেই শুধু পুঁজি বা আইডিয়া নয়, দরকার বাস্তব পরিকল্পনা, কার্যকরী দৃষ্টিভঙ্গি, এবং নিজের ভয়কে জয় করার মানসিকতা।

তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে অনেকেই আছেন যাঁরা ব্যবসা-বাণিজ্যে আগ্রহী, কিন্তু অচেনা সেই পথে তাঁদেরকে দিশা দেখানোর মতো সহজবোধ্য বই কোথায়? সেই অভাববোধের কথা মাথায় রেখেই, অন্তরঙ্গ ভঙ্গিতে এবং অতি সাধারণ ও সরল ভাষায় বাণিজ্য জগতের বিভিন্ন কনসেপ্টগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন শুভ্র এই বইয়ের মাধ্যমে। ব্যবসার চিরাচরিত বিষয়গুলো যেমন ইনভেস্টমেন্ট, লোন ইত্যাদি থেকে শুরু করে আধুনিক যুগের ক্রাউড ফান্ডিং, ডিজিটাল মার্কেটিং প্রভৃতি বহু জিনিস প্রাঞ্জল ভাষায় আলোচনা করা হয়েছে এখানে। উৎসাহী নবীন বাণিজ্য-উদ্যোগীদের জন্য এই বই অবশ্যপাঠ্য।

এই বই পাঠককে শুধু তথ্য দেয় না, বরং তাকে উৎসাহিত করে, নির্দেশনা দেয় এবং ভয়ভীতির অন্ধকারে আলো দেখায়। ব্যবসায়িক ভাষার জটিলতা সরিয়ে রেখে লেখক এমন এক সহজ ভাষায় গল্পের ছলে বিষয়টি ব্যাখ্যা করেছেন যে পাঠক অবাক হবেন  —  "এত সহজও হতে পারে?"

 

লেখক পরিচিতি:

কলকাতা মহানগরীতে বড় হয়ে ওঠা শুভ্র দত্ত গত কয়েক দশক ধরে আমেরিকার সিয়াটেল শহরের বাসিন্দা। ওখানকার বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করার পরে কর্মজীবন শুরু মহাকাশ বিজ্ঞানী হিসাবে নানান রকেট ও স্যাটেলাইটের প্রোজেক্টে। পরে ফটোগ্রাফি, মিউজিক, মেডিক্যাল ও বায়ো-টেকনোলজি, রোবোটিক্স প্রযুক্তি ইত্যাদি বিবিধ বিষয়ে সোৎসাহ পদার্পণ। তিনি ওয়াশিংটনের Robodub ড্রোন কোম্পানির যুগ্ম-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তি বিভাগের প্রধান। লেখালেখি, এবং ব্যবসা-বাণিজ্য, নিজের এই দুটি আগ্রহের বিষয়কে শুভ্র মিলিয়েছেন এই বইতে, বাংলার তরুণ প্রজন্মের উদ্যোগীদের জন্য।


Similar products


Home

Cart

Account