Search for products..

Home / Categories / History of Science /

ভারতীয় বিজ্ঞানের ইতিহাস

ভারতীয় বিজ্ঞানের ইতিহাস




Product details

দেবজ্যোতি গঙ্গোপাধ্যায়

হার্ডকভার। ডাস্ট জ্যাকেট সহ

৩১২ পাতা

জয়ঢাক প্রকাশন

ভারতীয় বিজ্ঞান মানে কি শুধু প্রাচীন শূল্বসূত্র বা আর্যভট্টের সূত্রধারণা? না! ভারতীয় চিন্তনের ধারায় বিজ্ঞান বহু মাত্রায় বিকশিত হয়েছে — জ্যোতির্বিজ্ঞান, গনিত, চিকিৎসা, রসায়ন, ধাতুবিদ্যা, স্থাপত্য, ভাষাবিজ্ঞান — সবখানেই ভারত রেখেছে উজ্জ্বল ছাপ। বিজ্ঞানচর্চার অন্যতম ধাত্রী তো এই উপমহাদেশ। তাহলে বিজ্ঞান বলতে যে Science কে আমরা জানি, গত কয়েক শতকে তার উদ্ভব আর বিকাশ মূলত পশ্চিমে কেন হল? কেন হল না ভারতে? এই প্রশ্নটাকে কেন্দ্রে রেখে, ভারতবর্ষে বিজ্ঞানের এক অসামান্য ইতিহাস এই বইটি। কীভাবে সভ্যতার ঊষালগ্নে ভারত বিজ্ঞানের আলোয় পথ দেখিয়েছিল, আর সেই ধারা কখন থেমে গিয়েছিল বা কিভাবে আবার নতুন করে উদ্ভাসিত হতে পারে — এই বই সেই প্রশ্নগুলির উত্তর খুঁজে বেড়ায়।

লেখক  দেবজ্যোতি গঙ্গোপাধ্যায় পদার্থবিদ্যার স্বনামধন্য অধ্যাপক।ঝরঝরে ভাষা, কৌতূহল জাগানো উপস্থাপনা, পাঠকের বুদ্ধিমত্তায় গভীর আস্থা রাখা তাঁর কলমের বৈশিষ্ট্য। জ্ঞানচর্চার ইতিহাস অধ্যয়নের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান, নালন্দায় অবস্থিত “নালন্দা ডায়ালগ মিশন” এর অন্যতম এই প্রাণপুরুষের কাজ এই প্রথম বাংলায়।


Similar products


Home

Cart

Account