Menu

নীলস-এর দুরন্ত অভিযান

₹600
Delightful Literature

নীলস-এর দুরন্ত অভিযান

Product details

নীলস-এর দুরন্ত অভিযান

সেলমা লগেলফ (ভাষান্তর: আইভি দত্তরায়)

হার্ড কভার

৩৩১ পাতা

জয়ঢাক

অবনীন্দ্রনাথের অসামান্য বই 'বুড়ো আংলা' যাঁরা পড়েছেন, 'রিদয়' নামের খুদে যক আর তার আকাশচারী হাঁসের দলের সঙ্গে তাঁদের নতুন করে আলাপ করিয়ে দেবার প্রয়োজন নেই। তা রিদয়ের এহেন আকাশচারণের অনুপ্রেরণা যে, তার নাম ছিল 'নীলস।' তার স্রষ্টা ছিলেন নোবেলজয়ী সুইডিশ লেখিকা সেলমা লগেলফ।

জাতীয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সুইডিশ শিশুদের জন্য একখানা ভূগোল বই লেখবার বরাত পেয়েছিলেন সেলমা। তখনও মানুষের আকাশচারণের ডানা ভালো করে শক্ত হয়নি। এরোপ্লেনের সেই আদিযুগে আকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় তার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা সাধারণ মানুষের ছিল না। শিশুদের তো নয়ই। লেখিকার তিন বছরের অক্লান্ত যত্ননিষ্ঠ পরিশ্রমের ফসল এই অসামান্য বইটি!

এই পটভূমিতে দাঁড়িয়ে, ছোটোদের ভূগোল শেখাবার বই গড়তে বসে সেলমার কল্পনায় খুদে ছোকরা নীলস উড়ে গেল আকাশে। তারপর হাঁসের পিঠে বসে ভেসে চলল মাতৃভূমির ওপর দিয়ে। আর, তার সঙ্গে রোমাঞ্চকর সব অভিযান করতে করতেই নিজের দেশকে দেখতে শুরু করল সকলে। সে দেখা একদিকে যেমন আক্ষরিক অর্থেই দেশের ভূগোল, ইতিহাস ও পরিবেশের 'বার্ডস আই ভিউ,' অন্যদিকে তা আবার একইসঙ্গে খুদে যকের পতঙ্গদৃষ্টিতে দেশের জীবজগত আর উদ্ভিদজগতের বিশাল রত্নভাণ্ডারকে দেখা। মহাকাব্যিক সে অভিযানের অধিকাংশই 'বুড়ো আংলা'য় অকথিত থেকে গিয়েছে। শুধু ইতিহাস ভূগোল পরিবেশের গল্পই নয়, এটি সেইসঙ্গে একজন ছন্নছাড়া বালকের ক্রমশ দায়িত্ববান ও যত্নশীল একজন পরিপূর্ন মানুষ হয়ে ওঠার গল্পও।

সুইডিশ ভাষায় লেখা সেলমা লগেলফ-এর কালজয়ী উপন্যাস Nils Holgerssons underbara resa genome Sverige প্রথম প্রকাশিত হয় ১৯০৬ সালে। এর পরের খন্ডটি বেরোয় ১৯০৭ সালে। বাকিটা ইতিহাস। প্রায় সঙ্গেসঙ্গেই মূল সুইডিশ থেকে ইংরিজি ভাষায় উপন্যাসটির প্রথম মৌলিক অনুবাদ করেন ভেলমা সোয়ান্সটন হাওয়ার্ড। The Wonderful Adventures of Nils (১৯০৭) এবং Further Adventures of Nils (১৯১১) নামের এই দুটি খন্ডে। একশো বছরের বেশি সময় ধরে এই রসোত্তীর্ণ উপন্যাস বিশ্বের প্রায় তিরিশটি ভাষায় অনুদিত হয়েছে। এর কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে অজস্র ছায়াছবি, কার্টুন ও অ্যানিমে।

হাওয়ার্ড-এর ইংরিজি অনুবাদ The Wonderful Adventures of Nils-এর এই ভাষান্তরটি করেছেন দক্ষ অনুবাদক শ্রীমতি আইভি দত্ত রায়। সম্ভবত বাংলা ভাষায় এটি এই বইয়ের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। হাওয়ার্ড এর মূল বই-এর ছবি এঁকেছিলেন মেরি হ্যামিলটন ফ্রাই। এই বইটির মধ্যে সেই সব ছবি বেশ কিছু দেওয়া গেছে । বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী প্রসূন দাস।

চলুন, দুষ্টু ছেলে নীলসের সঙ্গে রাজহাঁসের পিঠে চেপে আমরাও বেরিয়ে পড়ি...

লেখক পরিচিতি:

সেলমা লগেলফ  (১৮৫৮-১৯৪০) সুইডেনের প্রখ্যাত সাহিত্যিক, বিশ্বের প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী মহিলা (১৯০৯), সুইডিশ অ্যাকাডেমির প্রথম মহিলা সদস্য (১৯০৪) এবং সুইডিশ ভাষায় লেখা অজস্র কালজয়ী সাহিত্যের রচয়িতা। শৈশব থেকে বই পড়তে ও দিদিমার কাছে রূপকথা ও ফ্যান্টাসির গল্প শুনতে ভালবাসতেন। বড়ো হয়ে শিক্ষিকার পেশায় যুক্ত হয়েও মূলত সাহিত্যসৃষ্টিই তাঁর জীবনের লক্ষ্য হয়ে ওঠে। তেত্রিশ বছর বয়সে বেরোয় ফ্যান্টাসি-ভ্রমণ নিয়ে তাঁর প্রথম উপন্যাস "গোস্টা বার্লিংস সাগা।” এ ছাড়াও তাঁর সুদীর্ঘ জীবনে সৃষ্ট সুইডিশ ভাষায় অজস্র বিখ্যাত লেখা, যেমন "জেরুজালেম," "দ্য টেল অফ এ ম্যানর অ্যান্ড আদার স্কেচেস,” "দ্য মিরাকলস অফ অ্যান্টিক্রাইস্ট,” "ওয়ান্ডারফুল অ্যাডভেঞ্চারস অফ নীলস" তাঁকে বিশ্বসাহিত্যে অমর করে রেখেছে।

You might like these