জুরাসিক গ্রহ
Product details
এক মহাকাশ অভিযানে পৃথিবী থেকে বারো আলোকবর্ষ দূরের এক নক্ষত্রপুঞ্জে একদম পৃথিবীর মতোই একটি গ্রহ আবিষ্কার করলেন একদল বিজ্ঞানী; তবে সে গ্রহে এখনও জুরাসিক যুগ চলছে, ঘুরে বেড়াচ্ছে অতিকায় সব ডায়নোসরের দল। পরীক্ষানিরীক্ষার জন্য গ্রহের মাটিতে নামার পর ঘটল অদ্ভুত সব ঘটনা, হাতে এল অবিশ্বাস্য কিছু তথ্যা
কিংবা ধরা যাক, তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে গেছে। যুদ্ধের আগে মানুষ মঙ্গলগ্রহে বসতি স্থাপন করেছিল, মানুষ বলতে তারাই শুধু বেঁচে আছে। দু'হাজার বছর পরে তারা ভাবল পৃথিবীর পরিস্থিতি এখন ঠিক কেমন তা সরেজমিনে দেখা দরকার, সেইমতো পৃথিবীতে এল কয়েকজন। কী দেখল তারা?
'কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় কল্পবিজ্ঞানের গল্প রচনায় সিদ্ধহস্ত। এ বইয়ে রইল তাঁর সাতটি বাছাই গল্প চারটি রুদ্ধশ্বাস কল্পবিজ্ঞান আর তিনটি রোমাঞ্চকর বিজ্ঞানভিত্তিক কাহিনি।
লেখক পরিচিতি
![]()
গৌতম গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৬৭ সালে বজবজে। ছাত্রজীবন থেকে বিজ্ঞান জনপ্রিয়করণের কাজে যুক্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক, গবেষণার বিষয় নিউক্লিয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিদ্যা। 'জ্ঞান ও বিজ্ঞান' এবং 'সৃষ্টির একুশ শতক' এই দুই পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য। তিনি বর্তমানে ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটির সম্পাদক এবং বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কার্যকরী সমিতির সদস্য।
স্থানীয় 'এখন পর্যাবরণ' পত্রিকায় লেখালেখির হাতেখড়ি হয়। এক দশকেরও বেশি সময় ধরে ছোটোদের জন্য কল্পবিজ্ঞানের গল্প লিখছেন শুকতারা, কিশোর ভারতী, এ যুগের কিশোর বিজ্ঞানী-র মতো প্রতিষ্ঠিত পত্রিকায় এবং ম্যাজিক ল্যাম্প, একপর্ণিকা ও কল্পবিশ্ব ওয়েব ম্যাগাজিনে। দীর্ঘদিন ধরে বিজ্ঞান নিয়ে বাংলায় লেখালেখি করছেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে তাঁর ছোটোদের গল্পের বই কল্পবিজ্ঞানের গল্প সংকলনের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। এছাড়া শিশু সাহিত্য সংসদ তাঁর গল্প সংকলন (আন্দামানের আতঙ্ক) ও উপন্যাস (ইকারাস) প্রকাশ করেছে।

Sort by
Newest first
Newest first
Oldest first
Highest rated
Lowest rated
Ratings
All ratings
All ratings
5 Stars
4 Stars
3 Stars
2 Stars
1 Star